গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National এক বছরে ১৩৩ কোটি আয় সিদ্ধিবিনায়ক মন্দিরের

    এক বছরে ১৩৩ কোটি আয় সিদ্ধিবিনায়ক মন্দিরের

    0
    96
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    এক বছরে ১৩৩ কোটি টাকা আয় করে নতুন রেকর্ড গড়েছে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির। শুধু তাই নয়, আগামী অর্থবর্ষে এই মন্দিরের আয়ের অঙ্কটা দেড়শো কোটিও ছাড়িয়ে যেতে পারে বলে অনুমান করা হয়েছে।

    মন্দিরের বিপুল আর্থিক লাভের নেপথ্যে রয়েছে কর্তৃপক্ষের সুপরিচালনা, এমনটাই জানিয়েছেন সিদ্ধিবিনায়কের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার সন্দীপ রাঠোর। সন্দীপের কথায়, অন্য মন্দির গুলিতে বিগ্রহ দর্শনের জন্য ভক্তদের মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড সময় দেওয়া হয়। কিন্তু এখানে প্রত্যেক ভক্ত ১০ থেকে ১৫ সেকেন্ড সময় পান। অথচ ভক্তদের দীর্ঘক্ষণ লম্বা লাইনে অপেক্ষা করতে হয় না। ফলে ভক্তরা খুশি হয়ে ট্রাস্টের জন্য দান করেন।

    যত বেশি ভক্ত বিগ্রহদর্শনে আসেন, তত বেশি জমা পড়ে প্রণামী ও দান। পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ে লাড্ডু ও নারকেল প্রসাদের বিক্রি। কেউ কেউ সোনার রুপোর গয়নাও দান করেন।