
২০১৬-২০২৫ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভবিষ্যতের সঙ্গে জুয়া খেলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে এসএসসি-র পুরো প্যানেল বাতিলে এভাবেই রাজ্যকে নিশানা করেছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।
তাঁর আরও মন্তব্য, রাজ্য সরকারের জন্য যাঁরা যোগ্য তাঁরাও দুর্নীতির স্বীকার আর যাঁরা অযোগ্য তাঁরাও দুর্নীতির স্বীকার। যে দিকেই যাওয়া যাবে, সেদিকে দুর্নীতি নজর কাড়ছে। অধীরের বক্তব্য, মুখ্যমন্ত্রী এইবার এই চাকরিহারা-শিক্ষক-শিক্ষিকা-অশিক্ষক-দের পিণ্ডী খেয়ে বেঁচে থাকুক। একইভাবে, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, নিয়োগ দুর্নীতির নৈতিক দায় কাঁধে নিয়ে অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে।অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই রায় প্রত্যাশিতই ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই মন্তব্য করেছেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ। এই রায় পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি, অব্যবস্থার উপর কষিয়ে চড় মেরেছে সুপ্রিম কোর্ট। এই রাজ্যের গরিব ছেলেমেয়েরা জমি-সম্পত্তি বিক্রি করে তৃণমূল নেতা মন্ত্রীদের টাকা দিয়ে চাকরি পেয়েছিল, তাঁদের চাকরি গেল।
পাশাপাশি যাঁরা যোগ্য তাঁদেরও চাকরি গেল। এইটা একটা প্রাতিষ্ঠানিক লুঠ, যাঁর মূল কাণ্ডারি রাজ্য প্রশাসন ও মুখ্যমন্ত্রী।
