
দেশকে ভাগ করার জন্য ইচ্ছাকৃত ভাবে ওয়াকফ সংশোধনী বিল আনা হয়েছিল। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, বিজেপিকে মনে রাখতে হবে, তাদের সরকারও এক সময় চলে যাবে।
কেন্দ্রে যখন অন্যসরকার আসবে। তখন, লোকসভা ও রাজ্যসভায় আরেকটা সংশোধনী পাশ হয়ে যাবে। এদিকে বিরোধীরাও এককাট্টা হয়ে বিলের বিপক্ষে ভোট দেবেন বলেই জানিয়েছেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপিকে নিশানা করে দলের সাংসদদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই বিজেপিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেছেন, জুমলা পার্টি-র একমাত্র লক্ষ্য দেশকে ভাগ করা।
