আর্থ-সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে  অভূতপূর্ব মুহূর্ত: মোদী

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। তার পরেই এই ঘটনাকে এক অভূতপূর্ব মুহূত বলে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাইল্যান্ড সফররত প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন। তিনি লিখেছেন, সংসদের দুই কক্ষে ওয়াকফ সংশোধনী বিল পাশ হওয়ার ঘটনা আর্থ-সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা, সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে এক অভূতপূর্ব মুহূর্ত।
বিলটি নিয়ে যৌথ সংসদীয় কমিটিকে গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য সাংসদ এবং সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী লিখেছেন, বিস্তারিত আলোচনা এবং বিতর্করে প্রয়োজনীয়তা আরও একবার প্রমাণিত হল। রাজ্যসভাতে বিলের পক্ষে ১২৮ এবং বিপক্ষে ৯৫ ভোটে পাশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মু স্বাক্ষর করলেই বদলে যাবে ৭০ বছরের পুরনো আইন।