
মানুষ বাধ্য হয়ে কোটে গিয়েছে, সত্যকে চাপা দিয়ে দোষীদের বাঁচানোর চেষ্টা করেন, নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষ।
সুপ্রিম রায়ে ২৬ হাজার চাকরি বাতিলের পরই ক্ষোভ উগড়ে দিয়েছেন দিলীপ। এর পাশাপাশি তাঁর আরও সংযোজন যেভাবে চাকরি দুর্নীতি সামনে এসেছে, সেভাবে আর জি কর কাণ্ডের সত্যও একদিন সামনে আসবে। সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ এবং স্কুল সার্ভিস কমিশনকে চিঠি পাঠিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেছেন মখ্যমন্ত্রী।
দিলীপের পাল্টা প্রশ্ন, কীসের ভিত্তিতে তিনি যোগ্য, অযোগ্যদের বাছাই করবেন।
