গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Kolkata শিশু হাসপাতালের পাশেই জাল ওষুধের দোকান

    শিশু হাসপাতালের পাশেই জাল ওষুধের দোকান

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বিসি রায় শিশু হাসপাতালের পাশেই জাল ওষুধের কারবার। অভিযোগ পেতেই লোকনাথ মেডিক্যাল নামে ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দফতর।
    রাজ্য ড্রাগ কন্ট্রোলের তরফে নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে লোকনাথ মেডিক্যাল নামের ওই দোকানটিতে ব্যবসার নিয়ম মানা হয়নি। নিম্নমানের ওষুধ বিক্রি, নামী ব্র্যান্ডের জাল ওষুধ বিক্রি, যে ওষুধ হাসপাতালে থাকার কথা তা দোকানে মজুত রাখা, ফ্রিজে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা এমন মারাত্মক সব অভিযোগ রয়েছে ওই দোকানের বিরুদ্ধে। রোগীর আত্মীয় এবং এনআরএস হাসপাতাল কর্তৃপক্ষের তরফে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ জানানো হয়েছিল ওই দোকানের বিরুদ্ধে।
    অভিযোগ পেয়ে একাধিকবার দোকানে হানা দেয় আধিকারিকরা। এরপরেই ফুলবাগানের বিসি রায় হাসপাতালের কাছে লোকনাথ মেডিক্যাল নামের ওই দোকানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য দফতর।