
যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই জট ছাড়াতে চাননি বলেই সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য বাছাই না করে প্রায় ২৬ হাজার স্কুল শিক্ষক, শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দিয়েছে। অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর দাবি, ২০১৬ সালে এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্তদের মধ্যে কারা যোগ্য, কারা অযোগ্য, তা বাছাই করা সম্ভব ছিল।
এরপরই মারাত্মক। অভিযোগ করে তিনি বলেছেন, যে সাড়ে পাঁচ বা ছয় হাজার চাকরিপ্রার্থী ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের আলাদা করা যেত। কিন্তু মুখ্যমন্ত্রীকে কিছু সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রাক্তন বিচারপতি পরামর্শ দিয়েছিলেন, এই জট না ছাড়াতে। তা হলে সুপ্রিম কোট বাধ্য হবে সকলের চাকরি বহাল রাখতে। এই জন্য এত ছেলেমেয়ের সর্বনাশ হয়েছে।





