কেশরী টু -এর সংলাপে গালি

0
198
cছবি  সৌজন্যে : ইউটিউব 

কেশরী চ্যাপ্টার টু দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ-এর পয়লা ঝলকে আইনজীবী সি শংকরণ নায়ারের ভূমিকায় সংলাপে তাক লাগিয়ে দিয়েছিলেন অক্ষয় কুমার।

তবে টিজারের এক দৃশ্যে আইনজীবীর মুখে গালিগালাজ শুনে ভ্রু কুঁচকে ছিল নেটপাড়ার নীতিপুলিশদের একাংশের। প্রশ্ন উঠেছিল, সভ্য পেশায় একজন দায়িত্ববান ভারতীয় নাগরিকের মুখে এহেন কুৎসিত শব্দ কী মানায়? নৈতিক দায়িত্ববোধে’র প্রসঙ্গ তুলে অনেকেই রে রে করে উঠেছিলেন। সম্প্রতি দিল্লিতে ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে সেই বিতর্ক নিয়েই মুখ খুলেছেন বলিউড খিলাড়ি।টিজারের এক দৃশ্যে কোর্টরুমে দাঁড়িয়ে ইংরেজদের উদ্দেশে ইংরেজিতে একটা গালাগাল বলতে শোনা গিয়েছে অক্ষয় কুমারকে। সেই শব্দ নিয়েই আপত্তি উঠেছিল।এবার ট্রেলার লঞ্চেও সেই চর্চা পিছু ছাড়েনি খিলাড়ির। প্রশ্নের মুখে পড়তে হয় অভিনেতা অক্ষয় কুমারকে। পালটা জবাব দিতেও অবশ্য ছাড়েননি অক্ষয়। সোজাসাপটা বলেছেন, হ্যাঁ, তিনি এমন শব্দই ব্যবহার করেছেন। তবে মজার বিষয় হল,ইংরেজরা যখন ওই দৃশ্যে ভারতীয়দের ক্রীতদাস বলে অপমান করেছে, সেটা কারও নজরে পড়েনি। ক্রীতদাস শব্দটি তো আরও অপমানজনক। তাঁর মনে হয়, এর থেকে বড় অপমান আর কিছুই হতে পারে না।খিলাড়ির জবাবে দর্শকাসনে বসে থাকা সকলেই চমকে ওঠেন।উল্লেখ্য,৩ মিনিটের ট্রেলারে শংকরণ নায়ারের ভূমিকায় জেনারেল ডায়ারকে কাঠগড়ায় তুলে প্রশ্নবাণে বিঁধতে দেখা গিয়েছে অক্ষয়কে। ইংরেজরা যখন জালিয়ানওয়ালাবাগ কাণ্ডের জন্য নিরীহ দেশবাসীকে অস্ত্রধারী সন্ত্রাসবাদী বলে দায় চাপানোর চেষ্টা করে, তখন আইনজীবী অক্ষয় কুমার মনে করিয়ে দেন, ওই লাশের স্তূপে ৮-৯ মাসের শিশুও ছিল।

ওরাও কি সন্ত্রাসবাদী? ব্রিটিশদের বন্দুকের গুলিতে কীভাবে ঝাঁজরা হয়েছিল শয়ে শয়ে প্রাণ, তেমন ঝলকই দেখা গিয়েছে,কেশরী টু-এর ট্রেলারে। রক্তাক্ত সেই ইতিহাস দেখিয়ে কালো দিন, ১৩ এপ্রিলের স্মৃতি তাজা করে দিয়েছেন অক্ষয় কুমার।