
তিন সিজনের ব্যাপক সাফল্যের পর এবার পর্দায় ফিরছে পঞ্চায়েত-এর চতুর্থ সিজন। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় প্রাইম ভিডিও চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করেছে।
আগামী ২ জুলাই আসতে চলেছে বহুল প্রতীক্ষিত পঞ্চায়েত সিজন ফোর। জিতেন্দ্র কুমার ছাড়া এবারের সিরিজে কাদের দেখা যাবে মুখ্য ভূমিকায়? দীপক কুমার মিশ্রর পরিচালনায় সিজন ফোর-এ আবার দেখা যাবে নীনা গুপ্তা, রঘুবীর যাদবকে।সঙ্গে থাকছেন সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমার প্রমুখকে। তার আগে আনুষ্ঠানিক ঘোষণায় ভূপেন্দ্র যোগী, দর্শন মাগদুমসহ কয়েকজন ইনফ্লুয়েন্সারের সঙ্গে দেখা মিলেছেগিয়া মানেকের। ভিডিও দেখে নেটপাড়ায় শোরগোল পড়ে গেছে ইতিমধ্যেই। ভিডিওতে দেখা যাচ্ছে ,সাথ নিভানা সাথিয়া’র গোপী বহু,বই পরিষ্কার করতে ব্যস্ত।সেই সঙ্গে ব্যঙ্গের ছলে বলছেন, পঞ্চায়েত সোশ্যাল মিডিয়ার সব মিমের একাই কৃতিত্ব নিয়েছে। তার কথার সূত্র ধরে জিতেন্দ্র কুমার বলেছেন,সোশ্যাল মিডিয়া এমন একটা মিম চায় যা সারা বিশ্বে ভাইরাল হবে।জিতেন্দ্রর কথার উত্তরে আবার প্রশ্ন করেন জিয়া।
তার প্রশ্ন, পঞ্চায়েত যদি এই বছর আবার আসে তাহলে আমরা কি ট্যাঙ্কে বসে গ্রীণ টি পান করতে পারি? এমনই সব প্রশ্ন উত্তরের মাঝে প্রকাশ্যে এসেছে সিরিজ রিলিজের দিন।এই খবর জেনে নেটিজেনরা স্বভাবতই উত্তেজিত। প্রশংসার বন্যা বয়ে গেছে নেটপাড়ায়।
