গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Top News ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ

    ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ

    0
    141
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতা থেকে জেলা পথে নেমে বিক্ষোভ দেখিয়েছে তৃণমূল। ৭৪৮টি ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছিলেন শুক্র এবং শনিবার ব্লকে ব্লকে প্রতিবাদে সামিল হতে। সেই মত শুক্রবার কলেজ স্ট্রিটে মিছিল করে বিক্ষোভদেখিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। মূল্যবৃদ্ধি প্রত্যাহার না হলে আন্দোলন আরও জোরদার হবে।
    বীরভূমের নানুরেও ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে ছিল তৃণমূল। কার্যত একই ছবি হুগলির সিঙ্গুর, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলাতেও।