রামনবমী: অশান্তি এড়াতে নির্দেশ তৃণমূলে

0
139
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

রিপ্রেসেন্টেশনালরবিবার রামনবমীতে অশান্তি এড়াতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে তৃণমূলও। অশান্তি মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই রাজ্য প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন।

একইসঙ্গে যেসমস্ত এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে, সেই সমস্ত এলাকায় তৃণমূল সাংগঠনিক মোকাবিলার প্রস্তুতি রাখছে। রবিবার মন্দিরে মন্দিরে পুজো পাঠের পাশাপাশি অশান্তি এড়াতে সমস্ত স্তরের নেতা এবং স্বেচ্ছাসেবকরা রাস্তায় থাকবেন।

নির্দিষ্ট কিছু জায়গায় দলগতভাবে জমায়েতও রাখা হবে। হাওড়া, রিষড়া, চন্দননগরের মত এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে হুগলি শ্রীরামপুর সাংগঠিক জেলার তৃণমূলকে।