কমতে পারে মার্কিন শুল্ক, ভারত-সহ তিন বন্ধু-র সঙ্গে কথা ট্রাম্পের

0
151
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ভারত সহ মোট তিন দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। একটি রিপোর্ট বলছে, ওই তিন দেশের সঙ্গে শুল্কের বিষয়ে সমঝোতার কথাবার্তা চলছে। আগামী ৯ এপ্রিল থেকে বিদেশি পণ্যের বর্ধিত হারে শুল্ক নেবে ওয়াশিংটন। তার আগে তিন দেশের সঙ্গে ট্রাম্পের সমঝোতা হবে কিনা, সেটা এখনও স্পষ্ট নয়। ভারত, ইজরায়েল এবং ভিয়েতনামের সঙ্গে সমঝোতার জন্য কথা বলছেন ট্রাম্প। এদের মধ্যে ভিয়েতনামের সঙ্গে আলোচনার কথা সমাজমাধ্যমে নিজেই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
রিপোর্টে দাবি, ভারত ও ইজরায়েলের প্রতিনিধিদের সঙ্গেও তলে তলে ট্রাম্প প্রশাসনের আলোচনা চলছে। যে শুল্কের পরিমাণ ট্রাম্প এই দেশগুলির জন্য ঘোষণা করেছেন, সমঝোতা হলে তা আরোপ করা নাও হতে পারে।