
ডাক্তারির স্নাতকোত্তর পড়ার ক্ষেত্রে চালু বন্ড প্রথার সমালোচনা করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, বহু রাজ্যেই মেধাবী চিকিৎসকদের সঙ্গে বন্ডেড লেবারদের মতো আচরণ করা হচ্ছে সরকারের তরফে। যা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তা ছাড়াও আদালত মনে করে, ভিন রাজ্যের প্রার্থীকে প্রত্যন্ত এলাকায় ডিউটিতে পাঠালে তাঁর সঙ্গে রোগীর কমিউনিকেশনের সমস্যা হতে বাধ্য।
তাই এতে কোনও লাভহয় না। বিষয়টি নিয়ে রাজ্য সরকারগুলিকে অবস্থান বদলের পরামর্শও দিয়েছে আদালত। উত্তরাখণ্ডে ডাক্তারির স্নাতকোত্তর পাশ করা এক ভিন রাজ্যের চিকিৎসকদের প্রত্যন্ত এলাকায় পোস্টিং হওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত। স্নাতকোত্তর পড়ার সময়েই তাঁকে ৩০ লক্ষ টাকা সরকারকে দিয়ে দিতে হতো বলে জানান উত্তরাখণ্ডের স্বাস্থ্য দফতর। মামলা শীর্ষ আদালতে গড়ালে এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
