গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National মণিপুরে শান্তি বৈঠকে মেইতেই-কুকি, উদ্ধার অস্ত্রও  

    মণিপুরে শান্তি বৈঠকে মেইতেই-কুকি, উদ্ধার অস্ত্রও  

    0
    107
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে ২৩ মাসের মধ্যে প্রথমবার এবার মেইতেই এবং কুকি জনজাতির প্রতিনিধিদের সঙ্গে দিল্লিতে বৈঠক করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রে খবর, দুই গোষ্ঠীর মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সমাধানের পথ খুঁজতেই এই বৈঠক ডাকা হয়েছিল। কুকি এবং মেইতেই জনজাতির মধ্যে কীভাবে ভরসা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে শনিবারের বৈঠকে।
    মেইতেই জনজাতির ছয় জন এবং কুকি জনজাতির নয় জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। কেন্দ্রের প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর অবসরপ্রাপ্ত বিশেষ অধিকর্তা একে মিশ্র। এদিকে, মণিপুরে স্পেয়ার কর্পসের নেতৃত্বে সেনা ও অসম রাইফেলসের যৌথ অভিযানে একাধিক অঞ্চল থেকে উদ্ধার হয়েছে অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ।
    জানা গিয়েছে, ২৪টি আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক, গ্রেনেড ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। চূড়াচাঁদপুর, পশ্চিম ইম্ফল, কাংকোপি, পূর্ব ইম্ফল ও বিষ্ণুপুরে ২৯ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া সমস্ত অস্ত্রশস্ত্র মণিপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।