কলকাতা-হাওড়ায় নিরাপত্তা পরিদর্শন ২ সিপি-র

0
139
ছবি সৌজন্যে : নিজস্ব

রামনবমীর আগে কলকাতার বিভিন্ন অংশ পরিদর্শন করেছেন সিপি মনোজ বর্মা। কলকাতায় রবিবার ছোট বড় মিলিয়ে প্রায় ৬০টি মিছিল হওয়ার কথা। এরমধ্যে ৫টি বড় শোভাযাত্রা হবে।

এই সমস্ত শোভাযাত্রা যে যে পথ দিয়ে যাবে সেই এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন মনোজ বর্মা। সবাইকে শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে বলেছেন সিপি। অন্যের অসুবিধে না হয় এমনটা করতে বিরত থাকতে বলেছেন। তবে গন্ডগোল পাকানোর চেষ্টা করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে, সেকথা জানিয়েছেন মনোজ বর্মা।

এর আগে সকালে লালবাজারে উচ্চপদস্থ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সিপি। শুধু কলকাতায় নয়, হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠিও রাস্তায় নেমে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন।