
রবিবার সকালে কলকাতার ঠাকুরপুকুরে বাজারের মধ্যে ঢুকে পড়ে দুরন্ত গতির একটি গাড়ি। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গাড়িটি একের পর এক মানুষকে ধাক্কা মারতে থাকে।
স্থানীয়দের দাবি, গাড়িটি বেপরোয়া গতিতে ঢুকে পড়ে বাজারে। এই রাস্তায় এমনিই গাড়ি চলা নিষেধ। কিন্তু কীভাবে গাড়িটি ঢুকে পড়ে বাজারে, উঠেছে প্রশ্ন। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটিতে দুি জন মহিলা ছিল। খাল পাড় দিয়ে বারবার ধাক্কা মারতে মারতে গাড়িটি এগিয়ে আসে। চেকপোস্টে পুলিশ ছিল না। ফলে বিনা বাধায় এগোতে থাকে গাড়িটি। পরপর ৮ থেকে ১০ জনকে ধাক্কা মারে গাড়িটি। এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। সারা রাস্তায় এখন পড়ে কাচের টুকরো। স্থানীয়দের দাবি, গত ৬ বছর ধরে গাড়ি চলাচল বন্ধ এখানে।
চলছে রাস্তার কাজ। রাস্তার অবস্থা গুরুতর। সেখানেই ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারতে মারতে এসে শেষে একটি স্কুটিতে ধাক্কা মেরে গাড়িটির চাকা লক হয়ে যায়। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
