ইজরায়েলের বিমানবন্দরেই আটকে দেওয়া হল ২ ব্রিটিশ সাংসদকে

0
122
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দুই ব্রিটিশ সাংসদকে নিজেদের দেশে ঢুকতে দেয়নি ইজরায়েল।  ব্রিটিশ বিদেশমন্ত্রী ডেভিড ল্যামি বিষয়টি জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশন করেছেন। জানা গিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির সাংসদ ইউয়ান ইয়াং এবং আবতিসাম মহম্মদ লন্ডন থেকে ইজরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কিন্তু ইজরায়েল বিমাবন্দরে প্রবেশ করা মাত্রই তাদের আটকে দেওয়া হয়েছে এবং বহিষ্কার করা হয়েছে।
ডেভিড ল্যামি অভিযোগ করেছেন,  ব্রিটিশ সাংসদদের প্রতি এরকম আচরণ কোনওভাবেই গ্রহণ যোগ্য নয়। ব্রিটিশ সরকারের প্রাথমিক লক্ষ্য যুদ্ধবিরতি পনঃস্থাপন করা। ইজরায়েল-হামাসে শান্তি প্রতিষ্ঠা করা সেকথাও জানিয়েছেন ব্রিটেনের বিদেশমন্ত্রী।