
ভারতের আর্থিক সহায়তায় সংস্কার কাজের পর মাহো-অনুরাধাপুরা রেলওয়ে ট্র্যাকের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা দিশানায়েক। শ্রীলঙ্কার রাষ্ট্রপতিকে বন্ধু সম্বোধন করে অনুরাধাপুরে পৌঁছে সবুজ পতাকা নাড়িয়ে ওই লাইনে ট্রেন চলাচলের অনুমতি দেন দুই রাষ্ট্রনায়ক। এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন, সংযোগ বৃদ্ধি এবং বন্ধুত্ব বৃদ্ধির আরও এক পর্যায়।
মাহো-অনুরাধাপুর অংশ উন্নত সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপনের সঙ্গে জড়িত সিগন্যালিং প্রকল্পটি চালু করা হয়েছে। শ্রীলঙ্কার উন্নয়নে ভারত সবসয়মই নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং তাদের সাহায্য করতে পেরে ভারত গর্বিত বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।
