গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home East Medinipur নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস, বাংলা দখলের হুঙ্কার শুভেন্দুর

    নন্দীগ্রামে রামমন্দিরের শিলান্যাস, বাংলা দখলের হুঙ্কার শুভেন্দুর

    0
    95
    ছবি সৌজন্যে :ফেসবুক
    নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস করেছেন শুভেন্দু অধিকারী। হুঁশিয়ারি দিয়ে বলেছেন রাতেই বাংলা দখল হয়ে যাবে।
    সোনাচূড়ায় রামমন্দির তৈরির ঘোষণা আগেই করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেইমত রবিবার সকাল থেকেই জোরকদমে প্রস্তুতি চলছিল। বড় বড় কাটআউটে লাগানো হয়েছে রামের ছবি। বেলা বাড়তে দলীয় কর্মীদের বাইকে করে সোনাচূড়ায় যান শুভেন্দু অধিকারী। সেখানে রামমন্দিরের ভূমি পূজন সম্পন্ন হয়েছে। পুজোপাঠ, যজ্ঞ করেছেন শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন সাধুসন্তরা। সেখান থেকেই রাতের মধ্যে বাংলা দখলের হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন রাম আস্থার প্রতীক, ভারতের আত্মার প্রতীক। নন্দীগ্রামে রামমন্দির নির্মাণ নিয়ে বলেছেন তিনি জায়গা করে দিয়েছেন, বাকিটা এমনিই উঠে যাবে।
    মন্দির করার জন্য লোক তৈরি। বাংলা দখলের প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন ২১টা রাজ্যে বিজেপি আছে, দিল্লিও দখল হয়েছে, বাংলাও হবে।