সংক্রান্তি-পয়লা বৈশাখের গেরো, টানা ৪ দিন ব্যাঙ্ক ছুটি

0
108
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এপ্রিলের সংক্রান্ত এবং পয়লা বৈশাখের সপ্তাহে টানা চার দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। মাসের দ্বিতীয় শনিবার এমনিতেই ব্যাঙ্কে ছুটি থাকে। তারপরের দিন রবিবারও রয়েছে এই তালিকায়। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া রাজ্যের ব্যাঙ্কগুলির ছুটির তালিকা প্রকাশ করেছে। এপ্রিলের ১২ তারিখ থেকে ১৫ পর্যন্ত ছুটি থাকবে ব্যাঙ্ককে। তবে কর্মীরা সংক্রান্তির জন্য ছুটি পাবেন না। ১৪ এপ্রিল আম্বেদকরের জয়ন্তীতে ছুটি পাবেন তাঁরা।
১৮ এপ্রিল গুড ফ্রাইডে, এছাড়াও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের ১০ তারিখ মহাবীর জনয়ন্তী থাকায় ওই দিনও ব্যাঙ্ক বন্ধ থাকার কথা জানিয়েছে আরবিআই। পাশাপাশি রবিবার এবং চতুর্থ শনিবার হওয়ার কারণে এই দিনগুলিতে ব্যাঙ্ক ছুটিই থাকে। সব মিলিয়ে নতুন আর্থিক বছরের প্রথম মাসে রাজ্যে মোট ১০ দিন বন্ধ ব্যাঙ্ক।