
ফের নাবালিকাকে যৌন নির্যাতনের খবর মণিপুরের চূড়াচাঁদপুরে। জানা গিয়েছে, ১০ বছর বয়সী এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে আটক করা হয়েছে অভিযুক্ত কিশোরকে। পুলিশ সূত্রে খবর, আক্রান্ত শিশুটি মলত চানডেল জেলার বাসিন্দা হলেও বর্তমানে দক্ষিণ মণিপুরের চূড়াচাপুরে থাকছিল। বিস্তার খোঁজাখুঁজির পর তুইবং সাব-ডিভিশনের জিয়ন ভেং এলাকা থেকে কিশোর আটক করে তাকে চাইল্ড ইন কনফ্লিক্ট উইথ ল হিসাবে চিহ্নিত করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে বিবৃতি দিয়েছে জো ওমেনস মুভমেন্ট সংগঠন। তাঁদের দাবি, জো সম্প্রদায়ভুক্ত সম্প্রদায়ের শিশুদের বিরুদ্ধে হিংসতার ঘটনা পুনরাবৃত্তির আশঙ্কাজন চিত্র তুলে ধরছে। গত মাসেই এই চূড়াচাঁদুপরের একটি ত্রাণশিবিরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন হেনস্থার পর খুন করা হয় বলে অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তদন্ত চলছে।
