
প্রথম ভারতীয় বালু শিল্পী হিসাবে ব্রিটেনের ফ্রেড ড্যারিংটন স্যান্ড মাস্টার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন সুদর্শন পট্টনায়েক। দক্ষিণ ইংল্যান্ডের ডরসেটের ওয়েমাউথে শুরু হওয়া স্যান্ডওয়ার্ল্ড ২০২৫ আন্তজাতিক বালি শিল্প উৎসবে তাঁকে এই পুরস্কার দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে পট্টনায়েক বিশ্ব শান্তির বার্তা সহ একটি ১০ ফট উচু গণেশ বালির ভাস্কর্য তৈরি করেন।
২০২৫ সালেই কিংবদন্তী ব্রিটিশ বালি ভাস্কর্য শিল্পী ফ্রেড ড্যারিংটনের শতবর্ষ উপলক্ষ্যে সুদর্শনকে এই সম্মানজনক পরস্কারে ভূষিত করা হয়েছে। এই স্বীকতি মেলার পর সুদর্শন জানিয়েছেন, তিনি আপ্লুত এবং গর্বিত।
