গাইঘাটায় বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টা

0
118
ছবি সৌজন্যে : নিজস্ব
স্ত্রীকে ট্রেনে তুলে বাড়ি ফেরার পথে গাইঘাটায় গুলিবিদ্ধ হয়েছেন বিজেপি কর্মী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে বারাসত এবং পরে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গুলি চালানোর অভিযোগে ফুল ব্যবসায়ী তপন বালাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে রবিবার সকালে ঠাকুরনগরে স্ত্রীকে ট্রেনে তুলে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী আশুতোষ বিশ্বাস। অভিযোগ তখনই ঠাকুরনগরের বড়া এলাকায় আশুতোষকে লক্ষ্য করে গুলি চালায় তপন বালা। বুকের বাঁদিকে গুলি লাগে।
আশুতোষ এবং তপন দুজনেই ফুলের ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়ীক শত্রুতার জেরে গুলি চালানোর ঘটনা ঘটেছে বলে অনুমান পুলিশের।