গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International আমেরিকার আলোচনা প্রস্তাব প্রত্যাখান করল ইরান

    আমেরিকার আলোচনা প্রস্তাব প্রত্যাখান করল ইরান

    0
    136
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণ চুক্তি অর্থহীন বলে প্রত্যাখান করেছেন ইরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এই দাবি করেছেন।
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহেরানের সঙ্গে সরাসরি আলোচনা পছন্দ করবেন বলে মন্তব্য করার পর, ইরানের মন্ত্রী এই মন্তব্য করেছেন। ট্রাম্প গত মাসে ওয়াশিংটনের সঙ্গে পারমানিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহেরানের প্রতি আহ্বান জানিয়েছিলেন। তবে কূটনীতি ও আলোচনা ব্যথ হলে ইরানে বোমা হামলার হুমকিও দেন ট্রাম্প।
    এরপর বৃহস্পতিবার ট্রাম্প জানান তিনি ইরানের সঙ্গে সরাসরি আলোচনা করতে আগ্রহী। তবে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যে পক্ষ জাতিসংঘ সনদ লঙ্ঘন করে বলপ্রয়োগের হুমকি দেয় এবং তার বিভিন্ন কর্মকর্তাদের কাছ থেকে পরস্পরবিরোধী অবস্থান প্রকাশ করে, তাদের সঙ্গে সরাসরি আলোচনা হবে অর্থহীন।