গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment ৬ দিনেও ১০০ কোটি হল না সালমানের

    ৬ দিনেও ১০০ কোটি হল না সালমানের

    0
    92
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    গজিনী খ্যাত পরিচালক এ আর মুরুগাদোসের সঙ্গে এবার ঈদে পর্দায় হাজির হয়েছেন সালমান খান। স্বভাবতই ফ্যানরা ভেবেছিলেন, এবার হয়তো সালমানের দারুণ একটা প্রত্যাবর্তন হবে।

    কিন্তু হয়েছে উলটো।দেড় বছরের বিরতি নিয়ে ফিরেও বক্স অফিসে ব্যর্থ সালমানের সিকান্দার। ৬ দিনে ছবিটি ভারতে মাত্র ৯৩.৭৫ কোটি টাকা আয় করেছে।ঈদ উপলক্ষ্যে ছবিটি মুক্তি পেয়েছিল ৩০ মার্চ, রবিবার। যার কারণে সিকান্দার প্রথম সপ্তাহের শুক্র-শনিবারের কালেকশন মিস করে।রিপোর্ট অনুসারে,সিকান্দার ছবিটি প্রথম শুক্রবারে মাত্র ৩.৫ কোটি টাকা আয় করেছে। সালমান খানের সিনেমার যে এমন হাল হতে পারে, তা বোধহয় কেউ স্বপ্নেও ভাবেননি। আপাতত ভারতে এই সিনেমার আয় মাত্র ৯৩.৭৫ কোটি টাকা। যদিও, সালমানের শেষ ছবি টাইগার থ্রি ষষ্ঠ দিনে ১৩.২৫ কোটি টাকা আয় করেছিল।২৬ কোটি টাকা দিয়ে খাতা খোলার পর ছবিটি ভারতে ৯৪ কোটির কাছাকাছি আয় করেছে, আর বিদেশের মাটিতে আয় করেছে ৪২ কোটি টাকা।ছবির টিম যদিও দাবি করেছে যে, ৫ দিনে ১৬৯.৭৮ কোটি টাকা আয় করেছে সিকান্দার। এবার দেখার শনি ও রবিবার অর্থাৎ সপ্তাহান্তে কেমন ফল করে ছবিটি। বদলায় কি না, সালমান খানের ছবির ভাগ্য।এখানে বলে রাখা ভালো, মুক্তির আগেই সিকান্দার পাইরেসির শিকার হয়েছিল।একাধিক ওয়েবসাইটে অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি।এদিকে সালমান খান বক্স অফিসে কোনো বড় সাফল্য পায়নি, অনেক দিন হয়ে গেলো। অনেকেই ভেবেছিলেন,ঈদ রিলিজ সিকান্দার দিয়ে ভাইজান অন্তত ৫০০ কোটিতে প্রবেশ করবেন।

    যেখানে ইতিমধ্যেই বিরাজমান শাহরুখ খান, সানি দেওল, ভিকি কৌশল,রণবীর কাপুররা।প্রসঙ্গত, সিকান্দারে সালমানের সঙ্গে জুটি হয়েছেন রাশমিকা মান্দানা।এ ছাড়াও অভিনয় করেছেন সত্যরাজ, কাজল আগরওয়াল,শারমান যোশি, প্রতীক বব্বর, কিশোর, যতীন সরনা ও সঞ্জয় কাপুর।