গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ ২৬ মাওবাদীর

    ছত্তীসগঢ়ের দান্তেওয়াড়ায় আত্মসমর্পণ ২৬ মাওবাদীর

    0
    99
    ছবি সৌজন্যে : এক্স
    এ বার ছত্তীসগঢ়ের বস্তার ডিভিশনের দান্তেওয়াড়ায় কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের কাছে তিন মাওবাদী কমান্ডার-সহ ২৬ জন গেরিলা কম্যান্ডার আত্মসমপর্ণ করেছেন। পুলিশ জানিয়েছে, তিন মাওবাদী কমান্ডারের মাথার দাম ছিল সাড়ে চার লক্ষ টাকা। দান্তেওয়াড়ার পুলিশ সুপার গৌরব রাই বলেছেন, অন্তর্দ্বন্দ্ব এবং নাশকতার আদর্শের প্রতি মোহভঙ্গের কারণেই এঁরা আত্মসমর্পণ করে সমাজের মূল স্রোতে শামিল হচ্ছেন।
    তিনি জানিয়েছেন, নিষিদ্ধ সিপিআই মাওবাদী-র সশস্ত্র শাখা পিএলজিএ-র বস্তার ডিভিশনে সক্রিয় বিভিন্ন দলমে’র সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত ছিলেন আত্মসমর্পণকারী ২৬ নেতা-কর্মী। পুলিশ জানাচ্ছে, আত্মসমর্পণকারী মাওবাদীরা জনমিলিশিয়া, বিপ্লবী পার্টি কমিটি, জনতানা সরকার, দণ্ডকারণ্য আদিবাসী কিষাণ মজদুর সংগঠন এবং চেতনা নাট্যমণ্ডলীর মতো শাখা সংগঠনগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে জড়িত।