গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ‘আসতেছি আমি , বিচার করব’ : শেখ হাসিনা

    ‘আসতেছি আমি , বিচার করব’ : শেখ হাসিনা

    0
    192
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বাংলাদেশে ফিরে আওয়ামী লিগের কর্মী-সমর্থকদের ওপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার করবেন তিনি। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনা। আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন, তিনি যাচ্ছেন, চিন্তা করবেন না।
    এক ঘন্টারও বেশি সময় ধরে চলা ওই আলোচনাপর্বে দলীয় কর্মী-সমর্থকদের সমস্যার কথা শোনের আওয়ামী লিগের। কর্মী-সমর্থকদের অনেকেই দাবি করেছেন, তাঁদের পরিবারের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার চলছে। তাঁদের আশ্বস্ত করে হাসিনা জানিয়েছেন, তিনি এই সব ঘটনার বিচার করবেন।
    প্রায় ১ ঘণ্টা ১১ মিনিটের ওই আলোচনায় আওয়ামী লিগের সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির তুলনা টেনেছেন হাসিনা। মহম্মদ ইউনূসকে সুদখোর এবং মানবতাবিরোধী বলেও আক্রমণ শানিয়েছেন তিনি।