
বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মত কথা বলতেন। এখন রাজনীতিবিদ হয়ে বিচারপতিদের মত কথা বলছেন।
পাল্টা আক্রমণ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রী বলেছেন বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিরোধী নেতাদের মত করেই বলতেন প্যানেল বাতিল করে দেব। চাল-কাঁকড় এক করা যাচ্ছে না। এখন সাংসদ হয়ে বলছেন যোগ্য অযোগ্য নির্ধারণ করা উচিত। কমিটি করা উচিত। কমিটির মাথায় অবসরপ্রাপ্ত বিচারপতিকে বসানো উচিত।
খোঁচা দিয়ে বলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাক্ষাৎকারে জানিয়েছিলেন তাঁর থিয়েটারে অভিনয় করার ইচ্ছে ছিল। তাহলে ওনার জানা উচিত কার জন্য কোন পার্টটা নির্দিষ্ট।






