
উজবেকিস্তান সফরে গিয়ে রহস্যমৃত্যু হয়েছে মেঘালয়ের মুখ্যসচিব সৈয়দ মহম্মদ আর রাজির। বুখরা শহরের এক হোটেল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গত ৪ এপ্রিল ব্যক্তিগত সফরে উজবেকিস্তান গিয়েছিলেন রাজি। ২০২১ সাল থেকে মেঘালয় সরকারের আরআরটিএসের আধিকারিক হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন রাজি। জানা গিয়েছে, সোমবার সকালে বারবার ফোন করা হয় তাঁর মোবাইল। তবে তিনি ফোন না তোলায় সন্দেহ হয় অন্যান্য আধিকারিকদের।
এই অবস্থায় হোটেল কর্মীদের সাহায্য নিয়ে তার দরজা ভেঙে দেখা যায় ভিতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই আধিকারিক। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী কনরাড সাংমা।
