গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home West Burdwan পানাগড়ে সারের কারখানা, মন্ত্রিসভায় অনুমোদন

    পানাগড়ে সারের কারখানা, মন্ত্রিসভায় অনুমোদন

    0
    246
    SOMBAR TAPTO HOTE PARE BIDHANSOBHA
    SOMBAR TAPTO HOTE PARE BIDHANSOBHA
    পানাগড়ের শিল্প পার্কে সারের কারখানা তৈরির অনুমোদন মিলেছে রাজ্য মন্ত্রিসভায়। যে সংস্থা ওখানে কারখানা তৈরি করবে তাদের জমি দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
    একইসঙ্গে ৪ জেলায় স্বনির্ভর গোষ্ঠীর শপিং মল তৈরির বিষয়েও সবুজ সঙ্কেত মিলেছে। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন কৃষিকাজকে উৎসাহিত করতে গেলে সারের প্রয়োজন। অনেকগুলো সারের কারখানা বন্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় পানাগড়ের শিল্প পার্কে সারের কারখানা তৈরি হবে। মেসার্স এগ্রিসোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি কোম্পানি সারের কারখানা তৈরি করবে বলে জানিয়েছেন চন্দ্রিমা। স্বনির্ভর গোষ্ঠীর জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবারের মন্ত্রিসভায়।
    রাজ্যের বিভিন্নপ্রান্তে তৈরি হওয়া শপিং কমপ্লেক্সে দুটি তলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরও ৪ জেলায় নতুন কমপ্লেক্স গড়ার অনুমোদন মিলেছে।