গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International ভেঙে পড়ল নৈশ ক্লাবের ছাদ, ডোমিনিকান রিপাবলিকে মৃত প্রায় ১০০

    ভেঙে পড়ল নৈশ ক্লাবের ছাদ, ডোমিনিকান রিপাবলিকে মৃত প্রায় ১০০

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স
    ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো দোমিঙ্গোর একটি নৈশ ক্লাবে অনুষ্ঠান চলাকালীন ছাদ ভেঙে নিহত হয়েছেন প্রায় ১০০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
    জানা গিয়েছে, জনপ্রিয় মেরেঙ্গু গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল। সেই সময়ই ভেঙে পড়ে ক্লাবের ছাদ। ধ্বংস্তূপের তলায় চাপা পড়েন প্রায় ৪০০ জন। সেদেশের প্রেসিডেন্ট লুইস আবিনাদের এই ঘটনা দুখঃপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, রুবি পেরেজ গান গাওয়ার সময় মঞ্চের সামনে লোকসজন বসেছিলেন। পিছনে থাকা কিছু মানুষ সেই গানে তালে তালে নাচছিলেনও। সেই সময়তেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।
    নিহতদের মধ্যে রয়েছেন প্রাদেশিক গভর্নর ও মেজল লিপ বেসবলের প্রাক্তন খেলোয়াড় অক্তাভিও দোতেলও। ধ্বংসস্তুপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দোতেল প্রাণ হারিয়েছেন।