গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Entertainment পরীমণির পাশে তসলিমা

    পরীমণির পাশে তসলিমা

    0
    223
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বাংলাদেশের অভিনেত্রী পরীমণির সময়টা যেন ভালো যাচ্ছে না। সম্প্রতি তাঁর বিরুদ্ধে পরিচারিকাকে মারধরের অভিযোগ উঠেছে। তা নিয়ে কাটাছেঁড়া হচ্ছে বিস্তর। এই দুঃসময়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন তসলিমা নাসরিন।

    সোশাল মিডিয়ায় সুদীর্ঘ পোস্ট করেছেন তসলিমা। অভিনেত্রীর দিকে কাদা ছোড়াছুড়ির নেপথ্যে রক্ষণশীল পুরুষতান্ত্রিক লোকেদের যোগসাজশই দেখছেন। তসলিমার কথায়, মহিলা, বিশেষ করে সে মহিলা যদি ব্যতিক্রমী, সাহসী, প্রতিভাময়ী হয়, তাহলে তার সর্বনাশ না করে ছাড়বে না মিডিয়া। গড্ডালিকা প্রবাহে গা ভাসানো, রক্ষণশীলতা আঁকড়ে রাখা, ক্ষমতার চাটুকারিতা বাংলাদেশের মিডিয়ার বিশেষ দোষ। মিডিয়া তো রক্ষণশীল পুরুষতান্ত্রিক লোকদেরই তৈরি। এ আর নারীবিদ্বেষী সমাজ থেকে আলাদা কী হবে।পরীমণিকে আক্রমণ করার জন্য, তাঁর চরিত্রে কালি লেপনের জন্য মহিলাটিকে ব্যবহার করা হচ্ছে। ব্যবহৃত হয়ে যাওয়ার পর মহিলাকে কিন্তু মিডিয়াও ছুঁড়ে ফেলে দেবে আস্তাকুঁড়ে। ওই পরিচারিকার দাবি যে সম্পূর্ণ ভিত্তিহীন সে বিষয়ে প্রায় পুরোপুরি নিশ্চিত তসলিমা নাসরিন। সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, গৃহপরিচারিকার চাকরি করতে আসা মহিলাটি যে মিথ্যে কথা বলছে তা সহজেই অনুমেয়।তার বর্ণিত চড় খেয়ে মূর্চ্ছা যাওয়ার ঘটনাটি যথেষ্ট সন্দেহ সৃষ্টি করে।

    পরীমণির বিরুদ্ধে সে যে নোংরা ভাষায় কথা বলেছে, তাতে মনে হয় সে খারাপ একটি উদ্দেশ্য নিয়ে পরীমণিকে বিপদে ফেলার ষড়যন্ত্র করছে, এবং এই ষড়যন্ত্রে তাকে অনেকেই সাহায্য করছে। পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে তার জঘন্য মন্তব্য সবরকম সীমা অতিক্রম করেছে।