
কসবার ডিআই অফিসে শিক্ষকদের ওপর পুলিশের লাঠি, লাথি-র ছবি একতরফা বলে দাবি করেছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভর্মা। তিনি জানিয়েছেন তাঁদেরও ৬ জন কর্মী আহত হয়েছেন। যার মধ্যে একজনের অবস্থা গুরুতর।
পুলিশ যখন আক্রান্ত হয়েছে, তখনই পুলিশ বাধ্য হয়ে পদক্ষেপ করেছে। পুলিশ কমিশনারের কথায় লাঠিচার্জ অনভিপ্রেত। তবে পুরো ফুটেজ দেখা দরকার। একতরফা কোনও ছবি দেখে পরিস্থিতি নিয়ে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তিনি স্পষ্ট করেছেন পুরো ফুটেজ দেখা হচ্ছে। লাথি মারার যে ছবি দেখানো হচ্ছে, সেটা একটা অংশ। পুরো নয়।
তবে কোন পরিস্থিতিতে পুলিশ অ্যাকশন নিয়েছে সেটাও দেখা প্রয়োজন। সিপি আরও বলেছেন যদি এই ধরণের বিক্ষোভ প্রতিবাদের কথা স্থানীয়ভাবে পুলিশ জানতে পারে তবে নিশ্চয় সহায়তা করবে।
