গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home International আওয়ামী লীগ গজিয়ে ওঠা আগাছা নয়, তোপ হাসিনার 

    আওয়ামী লীগ গজিয়ে ওঠা আগাছা নয়, তোপ হাসিনার 

    0
    112
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    আওয়ামী লীগ বানের জলে ভেসে আসেনি বা যত্রতত্র গজিয়ে ওঠা আগাছাও নয় ! বাংলাদেশে তাঁর দলকে নিষিদ্ধ ঘোষণা করা নিয়ে এই ভাষাতেই প্রতিক্রিয়া দিয়েছেন শেখ হাসিনা ৷ আওয়ামী লীগ নেত্রী দলের সদস্যদের চাঙ্গা করতে বৈঠকে তিনি নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীও হিসেবে দাবি করেছেন ৷

    ওই বৈঠকেই তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহম্মদ ইউনূসকে কড়া আক্রমণ করেন এবং বলেছেন, অন্তর্বর্তী প্রশাসন-র ঔদ্ধত্য তাঁকে অবাক করছে। এদিকে ৪ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে বিমস্টেক বৈঠকের ফাঁকে মুহম্মদ ইউনূসের সঙ্গে প্রথমবার বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সেই বৈঠকে বাংলাদেশ শেখ হাসিনাকে প্রত্যর্পণের কথা উত্থাপন করেছিল বলে জানা গিয়েছে ৷ এবিষয়ে ভারত কী উত্তর দিয়েছে, তা অবশ্য সামনে আসেনি ৷ এর দু’দিন যেতে-না-যেতেই ভারতে থেকে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছেন শেখ হাসিনা ৷ তিনি বলেছেন, তারা যেন এটা না ভাবে যে আমি সব ছেড়ে চলে এসেছেন ৷ সাংবিধানিক দিক দিয়ে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি হিসাবে বেছে নিয়েছে ৷ সংসদের সদস্য হিসাবে নির্বাচিত করেছে ৷

    গত বছরের ৫ অগাস্ট গণঅভ্যুত্থানের জেরে বাংলাদেশ ছেড়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা ৷ সেই থেকে ভারতের আশ্রয়ে রয়েছেন ৷