
সদ্য পাশ ও আইনে পরিণত হওয়া ওয়াকফ বিল নিয়ে মুর্শিদাবাদে যেসব অশান্তির ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপাল জানিয়েছেন, ভারতের সংসদ—অর্থাৎ দেশের জনগণ—এই বিলটি পাস করেছে।
কোনও স্বার্থান্বেষী গোষ্ঠী যদি পরিকল্পিতভাবে অশান্তি ছড়ায়, তা কোনওভাবেই সহ্য করা যাবে না। এই ধরনের চেষ্টা কঠোরভাবে দমন করতে হবে। সম্প্রতি রাম নবমীর উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে—যা প্রমাণ করে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে সৌহার্দ্য রয়েছে এবং প্রশাসন, রাজনৈতিক দল, সংবাদমাধ্যম, সাধারণ মানুষ ও সমস্ত পক্ষ একসঙ্গে কাজ করেছে। এই সৌহার্দ্য নষ্ট করার যে কোনও চেষ্টাকে কঠোর হাতে রুখে দিতে হবে।
রাজ্যপাল রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন, অবিলম্বে দৃঢ় পদক্ষেপ নিয়ে হিংসা থামাতে হবে এবং একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
