গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এসএসসি-র সামনে চাকরিহারাদের অনশন

    এসএসসি-র সামনে চাকরিহারাদের অনশন

    0
    90
    ছবি সৌজন্যে : নিজস্ব
    রাতভর অবস্থানের পর এবার এসএসসি দফতরের সামনে অনশনে বসেছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে অনশন শুরু করেছেন তারা।
    জানানো হয়েছে, ২০১৬-র এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশের দাবিতেই এই সিদ্ধান্ত। নাগরিক সমাজকেও তাঁদের আন্দোলনের পাশে থাকার আর্জি জানিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ। সাংবাদিক বৈঠকে জানানো হয়, অনশনে প্রথম বসছেন পঙ্কজ রায় নামে এক চাকরিহারা শিক্ষক। এসএসসি দফতরের সামনে বুধবার থেকেই অবস্থানে বসেছিলেন চাকরিহারা শিক্ষকদের কয়েক জন। এ বার তাঁদের মধ্যে থেকেই চার জন অনশনে বসতে চলেছেন।
    সাংবাদিক বৈঠক করে তাঁরা জানিয়েছেন, যত ক্ষণ না যোগ্যদের তালিকা প্রকাশ হবে, তত ক্ষণ পর্যন্ত নড়বেন না তাঁরা। তাঁদের মূল দাবি, মিরর ইমেজ প্রকাশ করুক এসএসসি।