গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Lifestyle পেটে জল জমছে, উপসর্গ দেখে বুঝুন

    পেটে জল জমছে, উপসর্গ দেখে বুঝুন

    0
    105
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনেকেই আছেন, যাদের পায়ের গোড়ালি প্রায় সময় ফুলে যায় ও দেহের ওজন বাড়তে থাকে। এ ধরনের লক্ষণ অনেকেই স্বাভাবিকভাবে নিয়ে থাকেন এবং চিকিৎসকের কাছে যান না। কিন্তু আপনি যদি এমনটি করেন তবে আপনি ভুল করছেন।পেটে জল জমলে,যাকে অ্যাসাইটস বলা হয়, এ ধরনের সমস্যা হতে পারে।এটি লিভার বা কিডনি রোগের মতো গুরুতর সমস্যারও ইঙ্গিত হতে পারে।

    তাই যদি এসব লক্ষণ দেখেন, তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।সাধারণতঃ পেটে জল জমলে প্রথমে পায়ের গোড়ালি ফুলে যায়। হাঁটতে কষ্ট হয় এবং পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হতে পারে।যদি আপনি অস্বাভাবিকভাবে ওজন বাড়তে দেখেন, তবে তা পেটে জল জমার লক্ষণ হতে পারে। পেটে জল জমলে পেট ফুলে যেতে শুরু করে। পেটে খিঁচুনি বা অস্বস্তি অনুভূত হতে পারে। পেট ভারী লাগে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়তে পারে।

    পেটে অতিরিক্ত জল জমলে ফুসফুসে চাপ পড়ে ও শ্বাস নিতে কষ্ট হয়। তখন শারীরিক পরিশ্রম করা খুব কঠিন হয়ে পড়ে। এই অবস্থায় যারা প্রায় সময় ক্লান্ত বা দুর্বল অনুভব করেন, তাদের পেটে জল জমার লক্ষণ থাকতে পারে।কখনো পিঠেও ব্যথা হতে পারে।এ ধরনের সমস্যায় পড়লে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন, না হলে পরিস্থিতি গুরুতর হতে পারে।