গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Lifestyle ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা

    ঘুম থেকে ওঠার পর মুখ ফোলা

    0
    99
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    অনেকেরেই সকালে ঘুম থেকে ওঠার পরেই মুখ ফোলা ফোলা লাগে । চিকিৎসকের ভাষায়, এর পিছনে নানা কারণ থাকতে পারে। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে হলে কিছু কাজ করা জরুরি। এখন প্রশ্নই হল, কিভাবে মুখের ফোলাভাব কমাবেন।মুখের ফোলাভাব কমাতে হলে মুখের ব্যায়াম করতে হবে। মুখের ব্যায়াম করলে মুখের পেশি শক্তিশালী হয়, রক্ত সঞ্চালন বাড়ে।যা কেবল ফোলাভাব কমাতেই সাহায্য করে না, মুখের ত্বককে টানটান ও উজ্জ্বল করে তোলে।

    তবে মুখের ফোলাভাব কমানোর আগে জানতে হবে কেন এমনটা হয়। সাধারণতঃ মুখ ফুলে যাওয়ার অনেক কারণ থাকতে পারে।যেমন সঠিক ঘুমের অভাব শরীরে জল ধরে রাখার কারণ হয়। এর ফলে মুখ ফুলে যায়। আবার, অতিরিক্ত লবণ, অ্যালকোহল ও ক্যাফেইন গ্রহণের ফলেও মুখ ফুলে যেতে পারে। অ্যালার্জির কারণে চোখের চারপাশে ফোলাভাব দেখা দেয়। মানসিক চাপ মুখের পেশিগুলিতেও টান সৃষ্টি করে, যা ফোলাভাব বাড়িয়ে তুলতে পারে। ওদিকে,আমাদের মুখের পেশিগুলো শরীরের অন্যান্য পেশির মতোই। নিয়মিত ব্যায়াম তাদের শক্তিশালী ও সুস্থ করে তোলে।

    মুখের পেশি প্রসারিত ও মুক্ত করার জন্য মুখ ব্যায়ামে বিভিন্ন ভঙ্গি জড়িত। এই আসন মুখের পেশিগুলোকে সক্রিয় করে ও শক্তিশালী করে। পাশাপাশি মুখের যোগ ব্যায়াম করলে নানা উপকার পাওয়া যায়। যেমন ধরুন মুখের ফোলাভাব কমাতে সাহায্য করে। এটি মুখের ত্বককে টানটান ও টোন করে, তারুণ্য ধরে রাখে। এই যোগব্যায়াম রক্ত সঞ্চালন উন্নত করে, যা ত্বককে পুষ্টি জোগায়। মুখের চেহারা উন্নত করে। এ ছাড়া এটি মুখের প্রতিসাম্য বৃদ্ধি করে এবং ডাবল চিবুক কমিয়ে মুখের চেহারা উন্নত করে।