গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Entertainment ‘সুচিত্রা সেন’ হবেন পায়েল

    ‘সুচিত্রা সেন’ হবেন পায়েল

    0
    166
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    সুচিত্রা সেনকে বাংলা সিনেমার মহানায়িকা বলা হয়। এবার তাঁর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী পায়েল সরকারকে। তবে তা কোনো সিনেমায় নয়, নাটকে। 

    ১৩ এপ্রিল কলকাতার অ্যাকাডেমি অফ ফাইন আর্টস-এ মঞ্চস্থ হবে নাটক সপ্তপদী।তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা সপ্তপদী নাটকটা এবারে সাজিয়েছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়।এখানে লক্ষণীয় অধিকাংশ বাংলা ছবিতে যখন দর্শক ভিড় হচ্ছে না, তখন বাংলায় এমন অনেক নাটক তৈরি হচ্ছে, যেখানে প্রেক্ষাগৃহে একটা আসনও ফাঁকা থাকছে না।এই পদক্ষেপ নিয়ে উচ্ছ্বসিত পায়েল সরকার বলেছেন, চিত্রনাট্য পড়ে কোনো ছবি করলে মেকিং নিয়ে যে খুব আশাহত হয়েছেন এমন নয়। তবে ছবির প্রচার ও ডিস্ট্রিবিউশন নিয়ে আশাহত হয়েছেন, তবে সেটা অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে।

    জানা গেছে, সপ্তপদী নাটকে পায়েলের বিপরীতে থাকছেন দীপ।পায়েল যদি সুচিত্রা সেন হন, তা হলে তার উত্তম কুমার হচ্ছেন দীপ। দোলন রায়, দুলাল লাহিড়ীর মতো আরো বেশ কিছু অভিনেতা-অভিনেত্রীদের দেখা যাবে এই নাটকে।