গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata চাকরিহারারা যেন গ্যাস না খান, বলছেন ফিরহাদ, পাল্টা সুকান্ত

    চাকরিহারারা যেন গ্যাস না খান, বলছেন ফিরহাদ, পাল্টা সুকান্ত

    0
    90
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    বিকাশরঞ্জন ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের কথায় যেন চাকরিহারারা গ্যাস না খান। কসবাকাণ্ডে তপ্ত রাজনীতির মধ্যে মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। কষ্ট বোঝেন না ফিরহাদ হাকিম।
    শিক্ষকদের পাশে না থাকতে পারলে যেন তাঁদের অসম্মান না করেন। মেয়রকে পাল্টা বিঁধেছেন সুকান্ত মজুমদার। কসবাকাণ্ড প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে বলেছেন। তাঁর প্রশ্ন চাকরিহারা শিক্ষকদের মুখ্যমন্ত্রী যখন স্কুলে যেতে বলেছেন তখন তাঁরা ডিআই অফিস দখল করতে গেলেন কেন। তাঁর কথায় বিজেপি এবং বামেরা চক্রান্ত করছে।
    জবাবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মেয়রকে পরামর্শ দিয়ে বলেছেন শিক্ষকদের পাশে না থাকতে পারলে অন্তত তাদের যেন অসম্মান না করেন।