ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি কলকাতায়

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব

আবহাওয়া দফতরের পূর্বাভাস মতই স্বস্তির বৃষ্টিতে ভিজল কলকাতা। ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি মিললেও তা স্থায়ী নয় বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

বৃহস্পতিবার দুপুরে কালো করে কলকাতা সহ বিভিন্ন জেলায়। হাওয়া অফিস জানিয়েছে বৃহস্পতিবার থেকেই পুরুলিয়া, বীরভূম, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা সহ লাগোয়া কয়েকটি জেলাতেও বৃষ্টি হবে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির দাপটে বেশ কিছু জায়গায় রাস্তার ওপর গাছ ভেঙে পড়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টি বেশি হবে। বজ্রবিদ্যুৎ সহ ৩০ থেকে ০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।