
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁদের সঙ্গে রয়েছেন, সুতরাং ভয় পাওয়ার কোনও দরকার নেই। শুক্রবার কলকাতা হাইকোর্টের অনুমতির পর মালদহের মোথাবাড়িতে গিয়ে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
মোথাবাড়ি থানা এলাকায় পৌঁছে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁকে দেখেই এলাকায় জয় শ্রী রাম স্লোগানের রব ওঠে। মোথাবাড়ির পালপাড়ায় গিয়ে তিনি বলেছেন, ১৫ দিন পর স্থানীয়রা মুক্তির স্বাদ পেয়েছেন। রাজ্যের শাসকদলের মদতেই মোথাবাড়িতে সংখ্যাগুরুদের ওপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক।
তাঁর দাবি, এখানে সরকার মানুষকে নিরাপত্তা না দিয়ে দাবিয়ে রেখেছে। এনআইএ, সিবিআই তদন্তের দাবি করেছেন তিনি।




