
গলায় ছুরি চালিয়ে পুচিয়ে পুচিয়ে নৃশংস ভাবে মা-কে খুন করেছে ছেলে। নৃশংসতার এই খবর সামনে এসেছে রাজারহাটের বৈদিক ভিলেজের কাছে এই বহুতল আবাসন থেকে।
ঘরের মেঝে রক্তেতে কার্যত ভেসে গিয়েছে। পুলিশ সূত্রে খবর মৃত মহিলা বছর ৫৮-র দেবযানী মজুমদার। খুনে অভিযুক্ত সৌমিক মজুমদারকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ছুরি, এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বছর কয়েক আগেই কাজ হারিয়েছিলেন সৌমিক মজুমদার। সেই থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।
মাঝে মধ্যেই মা-ছেলের ঝগড়া হত বলে জানিয়েছেন আবাসনের বাসিন্দারা। মানসিক অবসাদ থেকেই হত্যা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।




