গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home North 24Pgs আমি যোগ্য, টি শার্ট পরে চাকরির দাবিতে পথে শিক্ষকরা

    আমি যোগ্য, টি শার্ট পরে চাকরির দাবিতে পথে শিক্ষকরা

    0
    107
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আমি যোগ্য। টি শার্ট পরে চাকরি ফেরানোর দাবিতে পথে নেমেছেন শিক্ষক শিক্ষিকারা। ওএমআরের মিরর ইমেজ প্রকাশের দাবি তুলেছেন তাঁরা। একইসঙ্গে যোগ্য অযোগ্যদের আলাদা করা।
    নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বাতিল করারও দাবি তুলেছেন আন্দোলনকারীরা। নির্দেশ বৃহস্পতিবার মহামিছিলের পর শুক্রবার করুণাময়ী থেকে মিছিল করে এসএসসি ভবনে যায় চাকরিহারারা। ওই মিছিলে ছিলেন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরাও। মিছিল থেকে ইউ ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন শিক্ষক শিক্ষিকারা। এরপর এসএসসি ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। কেউ কেউ ওএমআইরের প্রতিলিপি, নিয়োগের যাবতীয় নথিও নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন। যদিও কসবাকাণ্ডের পর শুক্রবার প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও কোথাও কোনও বাধার মুখে পড়তে হয়নি চাকরিহারাদের। এদিকে বিক্ষোভ আন্দোলনের মধ্যেই সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে অনশন শুরু করেছেন ৩ শিক্ষক। চাকরি হারিয়ে অনশনে বসেছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ রানা। বৃহস্পতিবার রাতে ঝড়বৃষ্টির মধ্যেই তাঁদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁদের আমরণ অনশন থেকে সরে আসতে অনুরোধ করেছেন।
    শুক্রবার সকালে তিন অনশনকারীর স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। কিন্তু কোনও মতেই অবস্থান থেকে সরে আসতে রাজি নন তাঁরা। তিন শিক্ষকের দাবি আগামী দিনে অনশনে আরও অনেকে যোগ দেবেন।