
ছত্রপতি শিবাজির ৩৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার মহারাষ্ট্রের রায়গড় দুর্গ পরিদর্শন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়গড় জেলা প্রশাসনের পক্ষ থেকে জোরকদমে প্রস্তুতি চলছে। প্রায় ৪ হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন ওই এলাকায়। এই সফরেই মধ্যাহ্নভোজে এনসিপি নেতা সুনীল তাতকরের বাসভবনে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যদিও তাঁর সফর গিয়ে মহারাষ্ট্রে বিজেপি নেতৃত্বাধীন শাসক জোটে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। শিবসেনা মুখপাত্র ও মন্ত্রী সঞ্জয় শিরসাতের অভিযোগ লোকসভার সদস্য সুনীল, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে তাঁর ঘনিষ্ঠ হতে চাইছে।
যদি রাজ্য বিজেপির প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে স্পষ্ট করে বলেছেন, সুনীল শাসক জোটের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন। যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুনীল তাতকরের বাড়িতে যান তাহলে সেটা ভালো বিষয়।





