গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Sports এক বছর নিষিদ্ধ অলরাউন্ডার করবিন বশ

    এক বছর নিষিদ্ধ অলরাউন্ডার করবিন বশ

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স

    পাকিস্তান সুপার লিগ ,পিএসএল থেকে নাম প্রত্যাহার করে আইপিএল খেলার সিদ্ধান্তের কারণে দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার অলরাউন্ডার করবিন বশকে এক বছরের নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড,পিসিবি। এই নিষেধাজ্ঞার কারণে, ২০২৬ সালের পিএসএল পর্যন্ত বশ এই টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না।পাকিস্তান ক্রিকেট বোর্ড,পিসিবি এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায়।

    জানুয়ারিতে পিএসএল ড্রাফটে পেশাওয়ার জালমি করবিন বশকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে নেয়।তবে আইপিএলে ইনজুরিতে থাকা লিজাড উইলিয়ামসের বদলি খেলোয়াড় হিসেবে মুম্বাই ইন্ডিয়ানসে হয়ে ডাক পেলে পিএসএল শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে নিজেকে সরিয়ে নেন বোশ। পিসিবি একে পেশাদারিত্বের চুক্তি লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছে।

    পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, খেলোয়াড়দের চুক্তি মেনে চলা পেশাদার ক্রিকেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আচরণকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।