সময় বেধে রাজ্যকে হুঁশিয়ারি অভিজিতের

0
101
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার ২ ঘণ্টার সময় বেধে হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন বিচারপতি তথা সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার বিকেলে এসএসসি ভবনের সামনে আন্দোলনকারীদের মঞ্চে উপস্থিত হয়ে চাকরিহারাদের উদ্দেশে বলেছেন বুধবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত যোগ্য অযোগ্যদের তালিকা তৈরির কথা বলেছিলেন।

সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া হবে। যাতে যোগ্যদের গায়ে কোনও আঁচ না লাগে। আশা করেছিলেন ২ দিনের মধ্যে হয়ত সেই তালিকা প্রকাশ্যে আসবে। কিন্তু তা হয়নি। এবার রাজ্য সরকারকে ২ ঘণ্টা সময় বেধে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই সময়ের মধ্যে এসএসসিকে নির্দেশিকা না পাঠালে বোঝা যাবে চাকরি ফেরানোর সদিচ্ছা তাঁদের নেই।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে এসএসসি দফতরের সামনে অবস্থান থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গো ব্যাক স্লোগান দেন একাংশ। যদিও এর পিছনে বাম অতিবাম রয়েছে বলে দাবি করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।