ওয়াকফ বিরোধী আন্দোলন বাড়ছে দিকে দিকে

0
151
ছবি সৌজন্যে : নিজস্ব

ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদের একাধিক জায়গায় বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে। শুক্রবার মুর্শিদাবাদের ডাকবাংলো, সুতির সাজুর মোড়ে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়।

পুলিশ বাধা দিলে ইট ছোড়ে আন্দোলনকারীরা। ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। পরে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। বিক্ষোভ ছড়ায় লালগোলাতেও। সেখানেও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় অন্দোলনকারীরা। বিক্ষোভ ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার আমতলাতেও। সেখানে ওয়াকফ আইন বাতিলের দাবিতে ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে। বিক্ষোভ শুরু হলে পুলিশ পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।

ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ছড়িয়েছে কলকাতাতেও। পার্ক সার্কাসে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায়। পুলিশের ব্যারিকেড ভেঙে রাস্তা অবরোধ করে।