
সুপ্রিম কোর্টে ফের তিরস্কারের মুখে পড়েছে ইডি। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ইডির যদি মৌলিক অধিকার থেকে থাকে তাহলে তাদের খেয়াল রাখতে হবে, সাধারণ নাগরিকদেরও একইরকম মৌলিক অধিকার আছে। ছত্তিশগড়ের নাগরিক আপুর্তি নিগম দুর্নীতির মামলা ছত্তিশগঢ় থেকে দিল্লিতে সরানোর দাবিতে মামলা দায়ের করেছিল ইডি।
আর্থিক প্রতারণা সংক্রান্ত তদন্তকারী সংস্থা ওই মামলাটি দায়ের করে সংবিধানের ৩২ নম্বর ধারা অনুযায়ী। ওই ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। সেই মামলায় সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে ইডিকে।





