গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে নিহত ৩ পাক জইশ কমান্ডার

    জম্মু-কাশ্মীরে সেনা অভিযানে নিহত ৩ পাক জইশ কমান্ডার

    0
    133
    ছবি সৌজন্যে : এক্স
    জম্মু-কাশ্মীরের নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ের নিহত হয়েছে সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ গোষ্ঠীর ৩ কমান্ডার। নিহত তিন জনের নাম সাইফুল্লাহ, ফরমান এবং বাশা। তাদের প্রত্যেকের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। নানা নাশকতামূলক কার্যকলাপের পাশাপাশি ওই তিন জইশ কমান্ডার জম্মু-কাশ্মীরের তরুণদের মগজধোলাই করে জঙ্গি দলে নাম লেখানোর কাজ চালাতেন বলে পুলিশ সূত্রে খবর।
    অন্যদিকে আখনুরে সংঘর্ষে সেনার এক জেসিও গুলিবিদ্ধ হয়ে প্রয়াত হয়েছেন। গত বৃহস্পতিবার থেকেই জন্মর আখনুর সেক্টরে পাহাড়, জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনাবাহিনী। বরফে মোড়া দুর্গম এলাকায় যাতে জঙ্গিরা আত্মগোপন করতে না পারে, তা নিশ্চিত করে অভিযানে নামানো হয় আর্মি অ্যাভিয়েশন কোরের হেলিকপ্টারও।